- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গৃহহীনদের বাড়ি তৈরিতে জমি দিলেন যতীন্দ্র

স্টাফ রিপোর্টার
নানা কৌশলে সারা দেশে যখন সরকারি জমি দখল করা হচ্ছে তখনই ভূমিহীন ও গৃহহীনদের বসতবাড়ি তৈরিতে সরকারকে নিজের ৬০ শতক আমন রকম জমি দিলেন যতীন্দ্র চন্দ্র দে (হারু) নামের এক কৃষক।
জমিদাতা যতীন্দ্র চন্দ্র দে হারু বিশ^ম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেংবিল গ্রামের মৃত. ললিত মোহন দে’র ছেলে। তিনি চার লাখ টাকা মূল্যের ফসলী জমি সুনামগঞ্জ জেলা প্রশাসকের নামে দলিলের মাধ্যমে দান করে দিয়েছেন।
বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিকের হাতে জমির দলিল হস্তান্তর করেন তিনি। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ, সলুকাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম সিদ্দিক তপনসহ স্থানীয় গণমান্য লোকজন উপস্থিত ছিলেন।
জমি দাতা যতীন্দ্র চন্দ্র দে হারু বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকার ভূমিহীন ও গৃহহীনদের বসতবাড়ি তৈরি করে দিচ্ছে। আমাদের এলাকায়ও সরকার ভূমিহীন ও গৃহহীনদের আধাপাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। কিন্তু বাড়ির জন্য উপযুক্ত জমি পাওয়া যাচ্ছিল না। ইউএনও মহোদয়ের অনুরোধে আমি ৬০ শতক জমি সরকারকে দান করে দিয়েছি।
বিশ^ম্ভরপুর উপজেলা মো. সাদি উর রহিম জাদিদ বলেন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারিভাবে বাড়ি তৈরি করতে উপযুক্ত জমি পাওয়া যাচ্ছিল না। তখন যতীন্দ্র চন্দ্র দে’কে বিষয়টি বুঝিয়ে অনুরোধ করলে তিনি জেলা প্রশাসক বরাবরে ৬০ শতক জমি দলিলের মাধ্যমে দান করে দেন। তার দানকৃত জমিতে রাস্তাসহ ২৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাড়ি নিমার্ণ করা হবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ^ম্ভরপুরে চেংবিল গ্রামের যতীন্দ্র চন্দ্র দে’র সরকারকে জমি দানের বিষয়টি মহৎ উদ্যোগ ও অত্যন্ত প্রশংসার দাবিদার। তার এই জমি পাওয়ায় ২৪ টি পরিবার এখন পাকা বাড়িতে মাথা গোজার ঠাঁই পাবে। যতীন্দ্র দে’র মত যদি বিত্তশালীরা সরকারকে সহযোগিতা করতেন তাহলের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও প্রসারিত হত।

  • [১]