- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গোধারগাঁও কমিউনিটি ক্লিনিকে সিটিজেন চার্টার বোর্ড স্থাপন

সনাক সুনামগঞ্জ’র উদ্যোগে কুরবাননগর ইউপির গোধারগাঁও কমিউনিটি ক্লিনিকে একটি স্বাস্থ্যসেবা সম্পর্কিত সিটিজেন চার্টার বোর্ড স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌতম রায়, সনাক’র সভাপতি নুরুর রুব চৌধুরী, সদর উপজেলার সহকারি স্বাস্থ্য পরিদর্শক মো: জাকির হোসেন, কমিউনিটি গ্রুপের সভাপতি ও ইউপি সদস্য আবদুল কাইয়ুম, টিআইবি’র এরিয়া ম্যানেজার বিন্দু রিছিল, সিএইচসিপি-আমিনা আক্তার এবং কমিউনিটি গ্রুপের সদস্যদের উপস্থিতিতে গোধারগাঁও কমিউনিটি ক্লিনিকে সিটিজেন চার্টার বোর্ড স্থাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]