- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গোধারগাঁও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সভা

সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ ও গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সোমবার দুপুরে গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সেবার মানউন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অংশগ্রহণকারীগণ গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কিভাবে একটি আদর্শ শিক্ষাবান্ধব বিদ্যালয় হিসেবে পরিণত করা যায় এবং বিদ্যালয়ে   মানসম্মত শিক্ষাদান পদ্ধতি, ঝরেপড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি তথা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা,এসএমসির সক্রিয়তা বৃদ্ধি, মা, অভিভাবকদের সচেতনতার বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার সোলেমান মিয়া। সনাকের শিক্ষা কমিটির আহবায়ক যোগেশ্বর দাশের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার বিন্দু রিছিলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি নুরুর রব চৌধুরী, সঞ্চিতা চৌধুরী, রুনা শাহীন আরা লেইস, অ্যাড. নাজনীন বেগম, কানিজ সুলতানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুন্নেছা খাতুন, এসএমসির সভাপতি জহুর মিয়া, এসএমসির সদস্য আবু সুফিয়ান, শাহ আলম, শামীম আহমেদ প্রমুখ। সভায় শিক্ষক, সনাক, এমএসসি সদস্য ছাড়াও ইয়েস এবং স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]