ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ ও গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মান উন্নয়ন বিষয়ক, স্থানীয় সনাক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারীগণ গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কিভাবে একটি আদর্শ শিক্ষাবান্ধব বিদ্যালয় হিসেবে পরিণত করা যায় সেইসব বিষয় নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ে মানসম্মত শিক্ষাদান পদ্ধতি, ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি তথা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, এসএমসির সক্রিয়তা বৃদ্ধি এবং বিশেষভাবে মা, অভিভাবকদের সচেতন করা যায় তার উপর বেশী গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার সোলেমান মিয়া । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি গোলাম কিাবরিয়া, সহ-সভাপতি অ্যাড. নাজনীন বেগম, সনাক সদস্য নির্মল ভট্রাচার্যসহ অনেকেই। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য ধূর্জটি কুমার বসু, অধ্যাপক পরিমল কান্তি দে, কানিজ সুলতানা, এনামুল হক চৌধুরি, হাজী সৈয়দুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা দাশসহ অনেকেই। সভাপতিত্ব করেন সনাক’র শিক্ষা কমিটির আহবায়ক যোগেশ্বর দাশ এবং সঞ্চালনা করেন টিআইবি’র সহকারি ব্যবস্থাপক শরীফ হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)