ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান মালামালসহ ভষ্মিভূত হয়েছে। শুক্রবার গভীর রাতে গোবিন্দগঞ্জের নতুন বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৬টি দোকানঘরসহ ২৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই নুতনবাজারে আগুন জ্বলে উঠে। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই ৬ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়। অগ্নিকান্ডে অরবিন্দু পালের অপি ফার্নিসার পুড়ে সাড়ে ৬ লক্ষ, রউফ মিয়ার মোহনা এন্ড অনিক স্টোরের আড়াই লক্ষ, সাহাব উদ্দিন মালিকানাধীন রাফাত চাউলের আড়ৎ পুড়ে
৭ লক্ষ, সাংবাদিক বদর উদ্দিন আহমদ মালিকানাধীন বঙ্গবন্ধু পত্রিকা হাউজ ও টি-ষ্টল পুড়ে ১ লাখ ও আব্দুল হাই’র মালিকাধীন মোবাইল টেলিকম পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।