ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে বহুল আলোচিত অস্ত্র উদ্ধারের মামলায় বেখসুর খালাস পেয়েছেন মামলার আসামীরা। মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ আদালত থেকে আসামীরা বেখসুর খালাস পান। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে অভিযুক্ত আসামীরা নির্দোষ
প্রমাণিত হওয়ায় তাদের বেখসুর খালাস প্রদান করা হয়। ২০১৫ সালের ২০ জুন গোবিন্দগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা তাজাম্মুল হক রিপন বাদী হয়ে ২১ জুন হাজী আমীর আলীকে প্রধান আসামী করে দ্রুত বিচার আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।