- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গোবিন্দগঞ্জে আ.লীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকে আ.লীগ নেতা হাজী নুরুল ইসলাম মনিরের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকেলে গোবিন্দগঞ্জে নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে নাগরিক কমিটির সভাপতি, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,     
নাগরিক কমিটির সহ-সভাপতি খালেদ হাসান, সমশির আলী মেম্বার, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিত বকুল, কামাল আহমদ, গৌছ উদ্দিন, মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, কবির উদ্দিন লালা, আ.লীগ নেতা বারিক উল্লাহ, ইউপি সদস্য আবুল হোসেন, নোয়াব আলী, জহির মিয়া, ওয়াহিদ আলী, মিলন ধর, দিদার আলাম, স্থানীয় ইসকার আলী, যুবলীগ নেতা হারুন মিয়া, জুনেদ আহমদ, আঙ্গুর মিয়া, ওয়ারিছ উদ্দিন, বেলাল আহমদ, আব্দুল কাইয়ুম, কাউসার খান, কবির আহমদ, আবুল কাসেম শাহীন, বাদশা মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম কিরন, ছাতক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, আবদাল হোসেন, সেবুল মিয়া, শাহীন আহমদ, শ্যামল প্রমুখ। সভায় বক্তারা নুরুল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

  • [১]