ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জ বটেরখাল নদীতে আগামী মঙ্গলবার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য নৌকা বাইচ প্রতিযোগিতাকে সুন্দর, সফল ও স্বার্থক করতে প্রতিযোগিতায় বিনোদন প্রেমী সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। সামাজিক বিনোদন ও বাংলা সংস্কৃতির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং নৌকা বাইচ প্রতিযোগিতা সবান্ধবে উপভোগ করতে এবং সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন, ছাতক উপজেলা
পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, বিশ্বনাথের লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউ-পি চেয়ারম্যান গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাওঁ ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী।