- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গোবিন্দগঞ্জে সমবায় বাজার উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে আফজালাবাদ গবাদিপশু ও কৃষি সমবায় সমিতি লি. সমবায় বাজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জে ‘আল্লাহু চত্বর’ সংলগ্ন সমবায় বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদ। পরে সমবায় সমিতির কার্যালয়ে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও শিক্ষক পংকজ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান। সমবায় বাজার উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক মেম্বার নাজমুল হোসেন, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কামাল হোসেন, ব্যবসায়ী মাওলানা আব্দুস সোবহান, সামছুল ইসলাম, রোকন উদ্দিন, জুনাব আলী, এড. আবুল কালাম আজাদ, শিক্ষক আবু তাহের, যুবলীগ নেতা কাউসার আহমদ, ছায়াদ মিয়া, ছমির উদ্দিন সহ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমবায় বাজার কমিটির সভাপতি হিসেবে মোছা. নুরুন্নার ও সাধারণ সম্পাদক হিসেবে কাউসার আহমদ সমবায় বাজার পরিচালনা করবেনবলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • [১]