- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গোবিন্দগঞ্জে সহপাঠির ক্ষুরের আঘাতে ছাত্রলীগ কর্মী আহত, সড়ক অবরোধ

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে সহপাঠির ক্ষুরের আঘাতে সবুজ মিয়া (১৮) নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আহত ছাত্রলীগ কর্মী সবুজকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বাজার ট্রলার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সবুজ ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কলাগাঁও গ্রামের বাসিন্দা ও গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র। প্রতিবাদে ছাত্রলীগ নেতা-কর্মীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক একঘন্টা অবরোধ করে রাখে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছুটির পর সবুজ মিয়া বরাবরের মতো বাড়ি ফেরার পথে গোবিন্দগঞ্জ ট্রলার ঘাট এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহপাঠি আল-আমিন ও তার সহযোগিরা সবুজের গতিরোধ করে হামলা চালায়। এসময় সবুজকে ক্ষুর দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন সবুজকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সবুজ মিয়া সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থিত গ্রুপের  ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। হামলার ঘটনা ছড়িয়ে পড়লে ছাত্রলীগ নেতা-কর্মীরা গোবিন্দগঞ্জ পয়েন্টে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এসময় ছাতক-গোবিন্দগঞ্জ ও সিলেট-সুনামগঞ্জ সড়কের উভয় পাশ শ’শ’ যাত্রী ও মালবাহী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের আশংকা গোবিন্দগঞ্জ পয়েন্ট ও বাজার এলাকায় ছড়িয়ে পড়ে অজানা আতংক। আতংকে পয়েন্টসহ বাজারের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। প
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ উঠিয়ে দেয়। এসময় অবরোধকারীরা ১২ ঘন্টার মধ্যে ছাত্রলীগ কর্মী সবুজের উপর হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেয় পুলিশের প্রতি। গোবিন্দগঞ্জ পয়েন্টসহ আশপাশের এলাকায় পুলিশ মোতয়েন করা হয়েছে। স
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থীত গগ্রুপের জেলা ছাত্রলীগে মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল গফ্ফার জানান, কলেজের মেধাবী ছাত্র নিরস্ত্র সবুজ মিয়ার উপর হামলা করেছে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী। ১২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে ছাত্রলীগ তাদের ক্ষমা করবে না।
পৌর মেয়র আবুল কালাম সমর্থিত ছাত্রলীগ নেতা মিয়া মোহাম্মদ নাহিদ জানান, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়। এরা বহিরাগত-বখাটে ও অনুপ্রবেশকারী। ২৪ ঘণ্টার মধ্যে সবুজের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান এ নেতা।

  • [১]