- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গোবিন্দগঞ্জে হোটেল শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

হোটেল শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র সার্ভিসবুক প্রদান, হোটেল সেক্টরে শ্রম আইন বাস্তবায়ন। ঢাকা ঘরোয়া রেস্টুরেন্টের শ্রমিক হত্যাকারী মালিক সোহেল বয়াতিকে অবিলম্বে গ্রেফতার সহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন হোটেল শ্রমিক নেতৃবৃন্দ। হোটেল রেস্টুরেন্ট মিষ্টি শ্রমিক বেকারী শ্রমিক ইউনিয়নের উদ্দোগে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে অনুষ্ঠিত এক   
শ্রমিক সভায় এই দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জামাল মিয়া।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল রেস্টুরেন্ট সুইটিমিট শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সদস্য সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেক মিয়া। সভায় আলোচনা করেন হোটেল শ্রমিক ইউনিয়ন ছাতক উপজেলা কমিটির আহবায়ক আনছার আলী। সভায় গোবিন্দগঞ্জ এর শ্রমিক জমির মিয়া, কয়েছ মিয়া, সুজিত দাস, শামিম মিয়া, লিলু মিয়া, শাহিন মিয়া, লিয়াকত মিয়া, সমছু ও নাছির, সভায় সর্বসম্মতি ক্রমে লিয়াকত মিয়াকে আহবায়ক ও আক্তার মিয়াকে যুগ্ম আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট ছাতক গোবিন্দগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি )

  • [১]