- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজে অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস রবিবার অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. তোফায়েল আহমদ, এমসি কলেজের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস অধ্যাপক আকবর আলী, ইংরেজী প্রভাষক কৃপাসিন্দু দাস প্রমুখ।

  • [১]