- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গোবিন্দগঞ্জ বাজারে হোটেল শ্রমিকদের

বিক্ষোভ সমাবেশ
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ আঞ্চলিক কমিটি। বুধবার সন্ধ্যার সময় মিছিলটি    গোবিন্দগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়নের গোবিন্দগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম-সম্পাদক রমজান আলী পটু ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহিন আলম।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক লিল মিয়া, গোবিন্দগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতা বকুল মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সদস্য শাহিন মিয়া ও মো. সেরুজ্জামান প্রমুখ।
 সমাবেশে বক্তারা বলেন আন্তঃসা¤্রাজ্যবাদী দ্বন্দ্বে বাজার দখল, পুনর্দখল ও পুনর্বন্টনের প্রশ্নে বিশ্বব্যাপী যে অস্থিরতা ও দ্বন্দ্ব-সংঘাত চলছে তারই ধারাবাহিকতায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন সা¤্রাজ্যবাদ ও বৃহৎ সা¤্রাজবাদের লক্ষ্যে অগ্রসরমান পূজিবাদী চীনের ষড়যন্ত্র-চক্রান্তের নির্মম শিকার হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। বক্তারা বলেন সকল ধরনের জাতিগত নিপীড়নের হোতা হচ্ছে সা¤্রাজ্যবাদ ও তাদের দালাল স্বৈরাচারী সরকার। তাই মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাসহ সকল জাতিসত্তার মুক্তি তথা আত্ম-নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পুঁিজবাদী-সা¤্রাজ্যবাদী শাসন-শোষণমূলক ব্যবস্থার উচ্ছেদ ছাড়া শ্রমিক-কৃষক-মেহনতি জনতার মুক্তি নাই।
সমাবেশে থেকে শ্রমআইন লঙ্ঘন করে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ হোটেল সেক্টরে শ্রমিকদের বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনি আরিফুল ইসলাম সোহেলের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদান, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ শ্রমআইন বাস্তবায়ন, সিলেটে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]