স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলাধীন ঐতিহ্যবাহী গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আলিম ১ম বর্ষের সবক্বদান, নবীনবরণ এবং জঙ্গি ও নাশকতা বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা
নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ আশেক সুজা মামুন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: মনিরুজ্জামান এবং মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও সাবেক সভাপতি অ্যাড. হাজী আবুল কালাম। অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।