স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর (ছোট ঘাগটিয়া) গ্রামে মুজিববর্ষ উপলক্ষ্য ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন তিনি।
এ সময়ে তিনি মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ঘরসমূহের উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। উপকারভোগীদের জমি ও গৃহ প্রাপ্তি বিষয়ে কোন অভিযোগ আছে কিনা সে বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও তিনি গৃহনির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
এ সময়ে জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি ও মেহেদী হাসান, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।