জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর চৌধুরী পাবেলের ছাতকস্থ বাসভবনে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। গত বৃহস্পতিবার বিকালে গোলাম আম্বিয়া মাজকুর চৌধুরী পাবেলের বাসভবনে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল হামলা চালানো হয় বলে তারা অভিযোগ করেছেন।
হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
বিবৃতিতে তারা এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি