মোস্তাক আহমাদ দীন
নাও যদি একা একা যায়
তবে কেন পাল তোলা তার?
গো-ধূলির রঙে কেন তবে
গুণ-টানা মাঝির উতার?
কারা গান গায়, কারা নাচে,
অকারণ ধূলি ওড়ে ওই,
আলভোলা কুড়া নদীতীরে
গো-ধূলি না ময়না টেকই?
দেখি তারাÑসেই নৃপাখিরা
ভরগাছে খুব মুখবাজ
দন্তে ওষ্ঠে তারা ক্রুর,
ঠোকরায়, ভারি রঙবাজ।
যে-লোকেরা একা একা চলে,
বাও পেলে দুপুরে উঙায়
রাতে তারা ছিট-পথে ঘোরে
আড়ে আড়ে ব্যস্ত বুঙায়।
তারা আজ গো-ধূলিতে বসা
নাওখানি পাল তুলে যায়
আমাকেও সাথী হতে ডাকে,
কুড়াতীরে অনেকেই চায়।
কুড়াতীরে একা বসা বটে
তবু আমি রাধার কানাই
বিশাখায় মাঝে-মাঝে থাকি,
তা না হলে রাধাগান গাই।