- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গৌরারংএ শিশু শিক্ষার্র্থীকে পাশবিক নির্যাতন বখাটে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামের (উপেন্দ্রনগর) বখাটে যুবক আতাউর রহমান (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপেন্দ্রনগর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত     
আতাউর রহমান উপেন্দ্রনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, উপেন্দ্র নগর গ্রামের আইয়ুব আলীর ছেলে বখাটে আতাউর রহমান বুধবার দুপুরে গ্রামের প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে তার চাচার ঘরে নিয়ে পাশবিক নির্যাতন করে। পরে ওই শিশু নিজ বাড়িতে ফিরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খোলে বলে। এ ঘটনায় আহত শিশুর পরিবারের পক্ষ থেকে বখাটে আতাউর রহমানের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আতাউর রহমান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • [১]