- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গৌরারংয়ে হুসেন আলীর পক্ষে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের গণসংযোগ

গৌরারং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হুসেন আলীর পক্ষে বিভিন্ন গ্রামে নৌকা প্রতীকে গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার দুপুর থেকে ইউনিয়নের নিয়ামতপুর, আন্দাবাজ, টুকেরবাজার, বড়ঘাট ও গৌরারং এলাকায় নৌকা প্রতীকে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে নেতৃবৃন্দ।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্মৃতি রতœ দাস, আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হুসেন আলী প্রমুখ। নেতৃবৃন্দ দলীয় চেয়ারম্যান প্রার্থী হুসেন আলীকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]