- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গৌরারং ইউনিয়নে উন্নয়ন সভা

স্টাফ রিপোর্টার
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
ওইদিন সকালে অনুষ্ঠিত উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান মো. ফুল মিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও নিগার সুলতানা কেয়া।
গৌরারং ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত উন্নয়ন সভায় ইউপি সদস্য জাহানারা বেগম, মুহিম উদ্দিন, আয়না মিয়া, আইয়ুব আলী, মুজিবুর রহমান,  
মুমিন মিয়া ফয়েজুল ইসলাম, রবিউল আওয়াল, মহিলা মেম্বার প্রতিমা রানী দাস, সাহেনা বেগম ও শ্যামা বর্মণ, শিক্ষক জ্যোতি রাণী দাস, আব্দুল জলিল, সমাজসেবক শাহনুর আলম, এলাকাবাসী জিতু মিয়া, জুবের আহমদ, জামাল উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, ইউনিয়নের বিভিন্ন স্থানে অবহেলিত রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন, ব্রীজ-কার্লভার্ট ও ড্রেন নির্মাণ এবং নিরাপদ পানি সংকট নিরসনে নলকূপ স্থাপন ও স্যানিটেশনের উন্নয়ন জরুরি প্রয়োজন।
সভা শেষে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অবহেলিত রাস্তা-ঘাটের চিত্র পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন ও ভাইস চেয়ারম্যানদ্বয়।

  • [১]