- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গৌরারং ইউনিয়নে দরপত্র বিক্রয়ে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের আওতাধীন দরপত্রের মাধ্যমে বিদ্যালয়ের ফার্নিচার তৈরির কাজে ইউপি চেয়ারম্যান ফুল মিয়ার বিরুদ্ধে দরপত্র বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন মো. কামাল উদ্দিন, আব্দুল মতিন ও কবির হোসেন নামের তিন ঠিকাদার।
লিখিত অভিযোগ ঠিকাদারগণ উল্লেখ করেছেন, গৌরারং ইউনিয়ন পরিষদের আওতায় দরপত্রের কাজ পেতে ঠিকাদারগণ গত ৪-৫ দিন ধরে পরিষদের সচিবের কাছে দরপত্র ক্রয়  করতে যান। কিন্তু ইউপি সচিব জানান, চেয়ারম্যান দরপত্রের কোন কাগজপত্র তার কাছে দেননি। অভিযোগকারী ঠিকাদাররা চেষ্টা করেও দরপত্র সিডিউল কিনতে পারেননি বলে উল্লেখ করেছেন। ঠিকাদারের অভিযোগ চেয়ারম্যান কারো কাছে দরপত্র বিক্রি না করতে এই কৌশল নিয়েছেন।
এ ব্যাপারে গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া বলেন,‘ ঠিকাদারদের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোন ঠিকাদার দরপত্র ক্রয় করতে পারেন নি এটা সঠিক নয়।

  • [১]