- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গৌরারং ইউপির ১ নং ওয়ার্ডে কৃষক সমাবেশ

সদর উপজেলার গৌরারং ইউপির ১ নং ওয়ার্ডে ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে ওয়ার্ড ভিত্তিক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ওয়ার্ডের লালপুর পয়েন্টে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরারং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হোসেন আলীর সভাপতিত্বে ও কৃষক লীগ নেতা আমিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আগবায়ক জুনেদ আহমদ ও গৌতম বণিক, জেলা কৃষক লীগের সদস্য রিংক চৌধুরী ও কুতুব উদ্দিন, জেলা শ্রমিক লীগের সদস্য সরোয়ার আহমদসহ স্থানীয় কৃষকলীগ নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]