- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গৌরীপুরের শালীহর গণহত্যা দিবস আজ

স্টাফ রিপোর্টার
আজ শালিহর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাযুদ্ধ চলাকালে হানাদার পাকবাহিনী গৌরীপুর উপজেলার শালিহর গ্রামে মুক্তিযোদ্ধাদের খুঁজতে গিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছিল ১৩ জনকে এবং ধরে নিয়ে গিয়েছিল বিশিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল হাসিমের পিতা ছাবেদ হোসেনকে। যিনি আর কোনোদিন ফিরে আসেননি। স্বজনরা আজও খুঁজে ৭১’র সালে হারিয়ে যাওয়া আত্মীয়-স্বজনকে। সেদিন অনেক ঘরবাড়িতে অগ্নিসংযোগও করা হয়। যাদেরকে   স্বাধীনতার ৪৫ বছরেও পুনর্বাসিত করা হয়নি।
এই দিনে শহীদ হয়েছিলেন মোহিনী কর, জ্ঞানেন্দ্র মোহন কর, যোগেশ চন্দ্র প-িত, নবর আলী, ক্ষিরোদা সুন্দরী, শচীন্দ্র চন্দ্র দাস, তারিনী মোহন দাস, কৈলাশ চন্দ্র দাস, শক্রঘœ দাস, রামেন্দ্র চন্দ্র দাস, কর মোহন সরকার, দেবেন্দ্রে চন্দ্র দাস, কামিনী মোহন দাস।
মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর আগুনে পুড়ে যাওয়ার পর শহীদ জ্ঞানেন্দ্র মোহন করের ছেলে ডা. বাদল চন্দ্র কর সেখান থেকে পাক হানাদার বাহিনীর ভয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চলে আসেন । তিনি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। তার ছেলে অমল কান্তি কর বর্তমানে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গত চার দলীয় জোট সরকারের আমলে বিনা দোষে ১মাস জেল খেটেছেন।

  • [১]