- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে  দুই ঘন্টা ব্যাপী এই অবস্থান কর্মসূচী পালন করে বিএনপি।
জেলা বিএনপি’র আহবায়ক, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে  বক্তব্য রাখেন- বিশ্বরপুর         
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি  নুরুল হক আফিন্দি, তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, সদর উপজেলা বিএনপির সদস্য অ্যাড,.কামাল হোসেন, পৌর বিএনপির সদস্য নূর হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন- সরাকার কোন কারণ ছাড়াই বার বার গ্যাসের দাম বৃদ্ধি করছে। এই অবস্থায় সাধারণ মানুষ চরম বেকায়দায় পড়েছেন। সরকার অবিলম্বে এ ধরণের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার বিএনপি সাধারণ মানুষকে নিয়ে রাজপথে নামবে’।

  • [১]