- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শক্তিশালীকরণ শীর্ষক সমাবেশ

স্টাফ রিপোর্টার
‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ছাতক উপজেলার লক্ষণসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক মো. ওমর ফারুক দেওয়ান।
জেলা তথ্য অফিস সুনামগঞ্জের উপ পরিচালক মো. আব্দুছ ছাত্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান।
মহিলা সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ করোনা ভাইরাস প্রতিরোধ/করোনার টিকা গ্রহণ, মাদকের ভয়াবহতা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, গুজব প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষা এবং বর্তমান সরকারের অর্জিত সাফল্য সমূহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

  • [১]