- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গ্রামের অবকাঠামো উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবো -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
শুক্রবার বিকালে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জানীগাও-জয়নগর বাজারের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। সদর উপজেলা স্থানীয় সরকার বিভাগ এই কাজটি বাস্তবায়ন করছে। তিন  কিলোমিটার রাস্তা উন্নয়নে ৭৬ লাখ টাকা ব্যয় করা হবে।  
এ সময় পীর মিসবাহ বলেন, গ্রামীণ অবকঠামো, রাস্তাঘাট ও সেতু কালভার্ট নির্মাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। গ্রামের মানুষের উন্নয়নে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার মেয়াদ কালের মধ্যে প্রতিটি গ্রামকে পাকা রাস্তায় আওতায় নিয়ে আসার চেষ্টা করব।’
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর ইউপি
চেয়ারম্যান নুরুল হক, সাংবাদিক অ্যাড. আজিজুল ইসলাম চৌধুরী, মাও. ফজলুল হক, পৈন্দা-মোহনপুর মাদ্রাসার সুপার মাও. সামসুল ইসলাম, সদর উপজেলা এলজিইডির উপ সহকারী-প্রকৌশলী মানিক লাল দাস, জেলা জাতীয়পার্টি নেতা হাজী হেলাল, শাকির আলী, হোসেন আলী, আমিরুল ইসলাম, ফারুক আহমদ, জসিম উদ্দিন, সাজ্জাদুর রহমান সাজু, সাজিুদুর রহমান, হুমায়ুন রশিদ, করির আহমদ, আমিনুর রশিদ প্রমুখ।
এর আগে লীমুল উলূম পৈন্দা-মোহনপুর মাদ্রসার দ্বিতল ভবনের কাজের উদ্বোধন করেছেন পীর মিসবাহ। মাদ্রসার উন্নয়নের জন্য ১ লক্ষ অনুদান দিয়েছেন তিনি।

  • [১]