গ্রাহক সেবার মান বৃদ্ধি ও ব্যবসায়ীদের মধ্যে এসএমই ঋণও ক্ষুদ্র ব্যবসায় ঋণ বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড দিরাই শাখার উদ্যোগে মঙ্গলবার দিরাই বাজারস্থ সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সেন মার্কেটে সোনালী ব্যাংক লিমিটেড দিরাই শাখা ভবনে অয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড রিজিওনাল অফিস সুনামগঞ্জ এর
এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দুলন কান্তি চক্রবর্ত্তী, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মুহাম্মদ সুজাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড দিরাই শাখার ব্যবস্থাপক সজল কুমার দাশ। (প্রেস বিজ্ঞপ্তি)