গ্রীণবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. আব্দুল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তাফাজ্জুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সুহেল আলম, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, আব্দুস সাত্তার মুঃ মামুন, হাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইডিয়াল সমবায় সমিতির সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলী, এনামুক হক, কবির হোসেন। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদ সদস্য মামুনুর রশিদ পীর, এমদাদুল হক সাঈদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি