- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা-বালক-বালিকা উভয় দলেই চ্যাম্পিয়ন জমিরুননূর উচ্চ বিদ্যালয়

৪৫ তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় সোমবার বালক ও বালিকা উভয় খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আলহাজ্ব জমিরুননূর উচ্চ বিদ্যালয়।
বালক দলে হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে আলহাজ্ব জমিরুননূর উচ্চ বিদ্যালয় বালক  দল এবং আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে আলহাজ্ব জমিরুননূর উচ্চ বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে বিকেল ৫টায় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ।
এছাড়াও উপস্থিত ছিলেন রুহুল আমীন, শিক্ষক আব্দুল মান্নান,্ আবুল কাসেম, গোলাম মস্তফা, বুরহান উদ্দিন, আমিনুল হক, শামসুল হক, ইসমাইল হোসেন, সজল কান্তি দাস, আতিকুর রহমান, নাজমা সুলতানা, তাহসিনা বেগম, আইরিন বেগম, সুতপা রাণী, রওশন আরা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]