- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতা- চ্যাম্পিয়ন আমবাড়ি উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার
গ্রীষ্মকালীন হ্যান্ডবল (বালিকা) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আমবাড়ি উচ্চ বিদ্যালয়। বিকাল ৩টায় ফাইনাল খেলায় সুনামগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আমবাড়ি উচ্চ বিদ্যালয়।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। প্রতিযোগিতায় শহরের ৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে।
মুনমুন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মি, যুগ্ম সম্পাদক তাসনিম আরা।
এসময় উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ নাহিদ হাসান খান, প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা, ৬টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। খেলা পরিচালনায় ছিলেন  মো. ইকবাল বখত সুমন ও মো. ইকবাল হোসেন। এর আগে বৃহস্পতিবার খেলোয়াড়দের জার্সি প্রদান করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী সাবেরা আক্তার।

  • [১]