স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে গ্রেটার সিলেট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউ.কে (জি.এস.সি) সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার শহরের হাছননগর এলাকায় একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও লেখক, কলামিস্ট অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, সহ—সভাপতি ও সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, তািাহরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, সংগঠনের কোষাধ্যক্ষ চ্যানেল আই প্রতিনিধি একেএম মহিম, সদস্য প্রথমআলো স্টাফ রিপোর্টার খলিল রহমান, যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল প্রমুখ।