স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান’র সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, সুভাস পুরকায়স্থ, সুধাংশু মোহন গাঙ্গুলী, মিলন কান্তি তালুকদার, তুষা মিয়া, ফারুক মিয়া, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আইরিন বেগম, যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, ছাত্রলীগ নেতা সাজিমুল হক প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. জাহির মিয়া।