- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খানের সভাপতিত্বে ২১শে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন তাহিরপুর বাজার জামে মসজিদের ঈমাম মাও. দ্বীন ইসলাম আজাদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলী মর্তূজা, ইকবাল হোসেন তালুকদার,
যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক বাচ্চু মিয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, যুব মহিলালীগ নেত্রী আইরিন বেগম, রেবা আক্তার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, আহমাদুল হাসান, আজহারুল অপু প্রমুখ।

  • [১]