স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মাসুদ কামাল সুফি ও গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকর্মীদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে। প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি পংকজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুব্রত তালুকদার, সালাহউদ্দিন, মঞ্জুরুল আলম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, অর্থ সম্পাদক মামুনুর রশীদ সালমান, উপ-অর্থ সম্পাদক রুমেন চৌধুরী, পাঠাগার সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া সম্পাদক সাহেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা রুমেন আহমদ, আতিকুল হাসান, সোহেল রানা, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক বিপ্টু তালুকদার, সদর ছাত্রলীগ নেতা সোহেল আহমদ বাবু, পৌর ছাত্রলীগ নেতা দুর্জয় পুরকায়স্থ প্রমুখ।
সভায় বক্তারা মাসুদ কামাল সুফিসহ গ্রেফতারকৃত সকল ছাত্রলীগ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
জগন্নাথপুর
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি ও গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা সম্মেলন প্রস্তুুতি কমিটির সভাপতি শাহ শাহেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোমেন আহমদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন। বিশেষ অতিথির বক্তব্্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক পাভেল আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক বদরুল ইসলাম টিপু, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম, মুরাদ আহমদ, আজমুল হোসেন মিঠু, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, মাহমুদুল হাসান হিবলু, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মোমিন নাসির, এনামুল হন খান, পৌর ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়, কামরান আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক মুহিবুর রহমান লিটু, হাসান আদিল, ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা ফাহাদ আহমদ, রনি রাজ, দক্ষিণ সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কলকিলয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মুজাহিদ মিয়া, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদ আহমদ চৌধুরী মুরাদ, মুয়াবিয়া তালুকদার, সাইফুল ইসলাম সুহাদ প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ আহমদ রাজ, জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তৌহিবুর রহমান সিতু প্রমুখ।
সভায় বক্তারা মাসুদ কামাল সুফিসহ গ্রেফতারকৃত সকল ছাত্রলীগ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
ছাতক
ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ডালিমসহ গ্রেফতাকৃত ছাত্রলীগ নেবৃন্দের মুক্তির দাবীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাউয়াবাজারে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু।
ছাত্রলীগ নেতা মামুন খানের সভাপতিত্বে এবং রিয়াজ আহমদ ও পীর মোস্তাকের যৌথ পরিচালনায় অনষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আল মামুন, শাহ মওদুদ আহমদ, আপ্যায়ন সম্পাদক লোকমান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সদস্য কৃপেশ চন্দ, আজির উদ্দিন, সায়েম বখত, উপজেলা ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, শিপলু আহমদ, জামাল আহমদ। বক্তব্য রাখেন, যুবলীগ নেতা লিমন মিয়া, উলফত আলী, হবিবুর রহমান, রুবেল মিয়া, আশকর আলী, জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ খান,এনামুল হক, মুক্তাদির, আমিন আহমদ, ছুরত আলী, সিদ্দিকুর রহমান, সানোয়ার আহমদ, মিঠু দেব, আইনুল ইসলাম, ছালিক মিয়া, রিপন, ছাত্রলীগ নেতা স্বপন, জিকো মিয়া, দিনুল ইসলাম শ্যামল, শাহীন আহমদ, কবির উদ্দিন, জাকির হোসেন আলী, জাহাঙ্গির আলম সায়েস্তা মিয়া, সেবুল মিয়া, লিটন, সাইদুল আলম, মুহিত মিয়া, শিপলু মিয়া, ফয়ছল আহমদ, গুলজার আহমদ, রুবেল মিয়া, তজম্মুল হক রিপন, বাবলা, তামিম আহমদ, রাকিব আলী, ইমন মিয়া, রিয়াদ আহমদ প্রমুখ