- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গয়েশ্বরের নজরে পড়ার চেষ্টা…

স্টাফ রিপোর্টার
পোস্টার, লিফলেট, তোরণ এবং আগের দিন সংবাদ সম্মেলন করে নিজেদের সম্ভাব্য প্রার্থীতার বিষয়টি কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে জানালেন জেলা বিএনপি’র কয়েকজন নেতা।
তাঁদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ-৪ (সদর উত্তর-বিশ্বম্ভরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসেফ আলী, সুনামগঞ্জ-৩ ও ৪’এর যে কোন একটিতে মনোনয়ন প্রত্যাশী নাদীর আহমদ, সুনামগঞ্জ-৪ (সদর উত্তর-বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর শওকত ও সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এটিএম হেলাল।।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন বুধ ও বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ উপলক্ষে শহরজুড়ে পোস্টার সাঁটিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
শিল্পপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসেফ আলী     বৃহস্পতি ও শুক্রবার শহরে পোস্টার সাঁটিয়েছেন।
জেলা বিএনপির সহ-সভাপতি নাদীর আহমদ বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন।
জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মুনসুর শওকত গয়েশ্বর চন্দ্র রায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেওয়া কয়েকটি তোরণে নিজেকে সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে জানান দিয়েছেন।
এটিএম হেলাল স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিজের প্রার্থীতার জানান দিয়েছেন।
প্রসঙ্গত. বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ শুক্রবার সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে চাঙা করতে দেশব্যাপী কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরের অংশ হিসাবে গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার সুনামগঞ্জে আসেন।

  • [১]