ধর্মপাশার সুনই জলমহালের দখল নিয়ে খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ইজারা প্রথা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি।
সোমবার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক বিবৃতিতে বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ধর্মপাশার সুনই জলমহালের দখল নিয়ে ইজারাদার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক জন নিহত হয়েছে। আমরা সুনই নদীতে বর্বোরোচিত হত্যাকা-ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানাই।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ত্রুটিপূর্ণ ইজারা ব্যবস্থার কারণে অর্থবান প্রভাবশালী লুটেরাগোষ্ঠী মৎস্য সমবায় সমিতির নাম দিয়ে ইজারা গ্রহণের সুযোগ পায়। আর জমিদারী প্রথার ন্যায় দখল নিয়ে লাঠিয়াল, গুন্ডা বাহিনী দিয়ে খুন ও গুমের ঘটনা ঘটায়। এতে প্রকৃক জেলেরা বঞ্চিত থাকে।
ইজারা প্রথা বাতিলের দাবি ও হাওর পাড়ে মৎস্য প্রসেসিং কেন্দ্র খুলে মাছ উৎপাদন ও বিপনন করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এতে জেলে সমিতির নাম দিয়ে টাকাওলারা মৎস্য সম্পদ লুটপাট করতে পারবে না।
প্রেস বিজ্ঞপ্তি