- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঘর প্রদানে অনিয়মে তারা যুক্ত নয় দাবি

স্টাফ রিপোর্টার
শাল্লার চোরবস্তি নারকিলায় কিংবা উপজেলার কোথাও ঘর প্রদানে অনিমের সঙ্গে নিজেরা যুক্ত নয় দাবি করলেন শাল্লা উপজেলার চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে তারা এই দাবি জানান।
জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের সময় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিবেকানন্দ মজুমদার বকুল, জামান চৌধুরী ফুল মিয়া, ইউপি সদস্য ব্রজলাল দাস (ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী’র প্রতিনিধি) উপস্থিত ছিলেন।
জনপ্রতিনিধিরা জেলা প্রশাসককে জানান, ঘর নির্মাণে, তালিকা চূড়ান্তকরণে বা মালামাল সরবরাহে তারা জড়িত ছিলেন না। তারা কিছু নামের তালিকা দিয়েছিলেন, সেখান থেকে কিছু রাখা হয়েছে, কিছু রাখা হয় নি।
মালামাল সরবরাহে বা পরিবহন ব্যয়সহ অন্য কিছুতে অনিয়ম হলে উপজেলা প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন তারাই জবাব দিতে হবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন আশ্রয়হীণদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদানে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি কোন অন্যায়কে প্রশ্রয় দেব না।’
জনপ্রতিনিধিরা সাক্ষাত করার সময় শাল্লা প্রেসক্লাবের সভাপতি পিসি দাসও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত. মঙ্গলবার দৈনিক সুনামগঞ্জের খবর এ ‘শাল্লায় ঘর পেতে দিতে হচ্ছে টাকা’ শিরোনামে সংবাদ ছাপা হয়।

  • [১]