- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কারে অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ সদর উপজেরার দুইটি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য ৩ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উজান সাফেলা সরকারি প্রাথমিক     
বিদ্যালয় এই দুইটি বিদ্যালয়ে সুনামগঞ্জ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর অর্থায়নে সংস্কার কাজের জন্য বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’র এরিয়া ম্যানেজার মোজিবুল হক, সদর উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়া, সদর উপজেলা ইনসট্রাক্টর রিসোর্স সেন্টারের কর্মকর্তা সৈয়দ আহম্মদ শাহলান, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’র এমআইএস অফিসার মনিরুজ্জামান প্রমুখ।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুইটি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে চেক গ্রহণ করেন কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান ও উজান সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আছমা খাতুন।

  • [১]