- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন মেরামতের জন্য লিখিত আবেদন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জিন্নাহ মোমোরিয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্র্রস্ত ভবন মেরামত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। জিন্নাহ মেমোরিয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণব্রত তালুকদারের লিখিত আবেদনে উল্লেখ করেন গত ২৯ শে এপ্রিল ঘূর্র্ণিঝড়ে আমাদের বিদ্যালয়ের দুটি কক্ষের অর্ধাংশের টিন ও কাঠ উড়িয়ে নিয়ে যায়। ঘটনার পর পরই প্রাথমিক শিক্ষা বিভাগে অবহিত করা হয়েছিলো।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১৪ মে আবারো রাতের ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়   
বিদ্যালয়। এতে বারান্দার ও দুটি কক্ষের টিন উড়িয়ে নিয়ে যায়। বর্তমানে ৪র্থ শ্রেণী কক্ষের বিদ্যালয়টির ২টি কক্ষই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় বিদ্যালয়ের ২৩০ জন ছাত্রছাত্রী নিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কষ্টদায়ক হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনে জোরালো দাবি জানানো হয়। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান, বিষয়টি খোজ খবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]