- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঘোড়াডুম্বুর গ্রামের প্রবেশ পথে দৃষ্টিনন্দন গেইটের উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের প্রবেশ পথে একটি দৃষ্টিনন্দন গেইটের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় ঘোড়াডুম্বুর গ্রামের প্রবেশ পথ সংলগ্ন পয়েন্টে এ গেইটের উদ্বোধন করা হয়।
পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান হোসেন, ব্যবসায়ী ফয়জুল হক ও সুজন আহমদের যৌথ উদ্যোগে এবং ঘোড়াডুম্বুর গ্রামের প্রবাসী, গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে নির্মিত গেইটের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আকিক মিয়ার সভাপতিত্বে ও পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম সৈয়দনূর, সাবেক মেম্বার আফরোজ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান, ইউপির সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরজাদ মিয়া, সাধারণ সম্পাদক আসকর মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আফরোজ মিয়া, মতিউর রহমান, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ, সমাজকর্মী আবদুল গফুর, আতাউর রহমান, কালা মিয়া, কাজী খোকন ও আবদুল মছব্বির প্রমুখ।

  • [১]