স্টাফ রিপোর্টার
নিজের ঘোড়া প্রতীক ছেড়ে শনিবার বিকালে নৌকা প্রতীক ধরলেন সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রঞ্জু দাস।
তৃতীয় দফার নির্বাচনে (২৩ এপ্রিল) সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে
চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন রঞ্জু দাস। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের অনুরোধে দলীয় প্রার্থী মঈনুল হকের পক্ষে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।
এই উপলক্ষে পৈন্দাবাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল রশিদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সাবেক পৌর কাউন্সিলর অ্যাড. মণিষ কান্তি দে মিন্টু, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মঈনুল হক প্রমুখ।