- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চন্ডিপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করতে প্রস্তুতি সভা

দিরাই সংবাদদাতা
যুক্তরাজ্যে বসবাসরত দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামবাসীর সংগঠন ‘চন্ডিপুর এসোসিয়েশন ইউকের উদ্যোগে আগামী ১ অক্টোবর শনিবার ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে মো. হারুন মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মুকুল চৌধুরী।
মোশাহিদ আহমদ সরদারের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. মঞ্জু মিয়া, জাহাঙ্গীর আলম, মো. নুরুজ্জামান, রাহাত মিয়া রাহাত, মামুন সরদার, জুনেদ মিয়া, আশিকুর রহমান, এহসান উদ্দিন, জসিম উদ্দিন, শাহজাহান মিয়া, মো. জাকারিয়া, সুমন শহীদ, রাসেল আহমদ সরদার, উজ্জ্বল মিয়া, কানন মিয়া, ফয়সল মিয়া প্রমুখ।
আগামী ১ অক্টোবর শনিবার দিরাই পৌরসভার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হবে।

  • [১]