- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর’র উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর’র উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে দুদক সিলেটের উদ্যোগে বিদ্যালয়ে সততা স্টোরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ    
খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সহিদ হোসেন, দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মন্ডল, উপ-সহকারী পরিচালক তাজুল ইসলাম ভূঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।
এছাড়াও বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আহমদ, সামছুল আলম তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফয়জুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ।
এর আগে বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

  • [১]