স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলা যুব লীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার রাতে শহরের পৌর মার্কেটের ৩য় তলায় ইমারত
নির্মাণ কর্মী কল্যাণ সংগঠন এই সংবর্ধনা দেয়।
সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব লীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব লীগের সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু।