পাগলাবাজার সংবাদদাতা
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার পাগলাবাজারে এক পথসভায় সংবর্ধনা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান। আরো বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সহ সভাপতি ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ননী গোপাল, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম রেজা, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সুজন, আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জিলুল হক জিলু, সুদীপ রায়, মনোজ ভট্টাচার্য, নাছির, পার্থ রায়, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মনসুর আলম সুজন, যুগ্ম আহবায়ক রাজন, অসীম পাল, ছাত্রলীগ নেতা আজাদ, জমির, বদরুল, জানে আলম, সুমন, নাজমুল, বাবু, অলিউর মুবিন, রওশন প্রমুখ।
অপরদিকে বিকাল সাড়ে ৩ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলকে অভিনন্দন জানান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন, যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম এ কাসেম চৌধুরী, নুর হোসেন, প্রচার সম্পাদক নুর আলম, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নুর হোসেন, ছাত্রলীগ নেতা জাহিদুল, জাবেদ প্রমুখ।