জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের বিরুদ্ধে দুদকের করা মামলায় গ্রেফতারের প্রতিবাদে জামালগঞ্জ যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে পথসভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনসুর আলম, যুবলীগের সিনিয়র সদস্য জসীম উদ্দিন তালুকদার, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, বদিউজ্জামান,
হাবীব গনি চৌধুরী, ফারুক মিয়া, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনফর আলী টুকু, মনির হোসেন মনির, ওয়ালী উল্লাহ, হেলাল আহমেদ জয়, জামাল মিয়া, শামীম আহমদ, মনিরুজ্জামান সারোয়ার, রুবেল, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজিব, এম সাকেয়িার হোসেন জনি সহ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তবে জামালগঞ্জ উপজেলা যুবলীগ বৃহস্পতিবার বিকালে দলীয় প্যাডে দৈনিক সুনামগঞ্জের খবরের অফিসে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, অত্যন্ত দুঃেখের সাথে বলতে চাই জেলা যুব লীগের আহবায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে জামালগঞ্জ উপজেলা যুবলীগের নাম ব্যবহার করে কতিপয় লোক বৃহস্পতিবার প্রতিবাদ জানিয়েছে। যা অত্যন্ত দুঃখজনক, কারণ এই প্রতিবাদটি সম্পুর্নরূপে জননেত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকারের বিরুদ্ধে এবং ভাটি বাংলার কৃষক-কৃষাণীর বিরুদ্ধে। জামালগঞ্জ উপজেলা যুবলীগ দুর্নীতিবাজ,জঙ্গিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সমসময় সোচ্চার। যারা বৃহস্পতিবার যুবলীগের নামে প্রতিবাদ করেছে এবং প্রতিবাদকারীরা জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির কেউ নয়। জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল দুদকের দায়ের করা হাওরের বেড়ি বাঁধের দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন। আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হলে অবশ্যই ছাড়া পাবেন বলে আমরা আশাবাদী।
এদিকে খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে বিশ্বম্ভরপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে। উপজেলা যুবলীগ সভাপতি খালেদ মাহমুদ তালুকদারের সভাপতিত্বে ও সাাধারণ সম্পাদক সুহেল আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাাদক তৈয়বুর রহমান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন খোকন , আলী এরশাদ বাবলু, তানভীল আহমদ ,ফুরকান মিয়া, রাজু মিয়া, আনোয়ার হোসেন সবুজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের হেলিম শেখ, পলাশ ইউপি যুবলীগ সভাপতি আাব্দুল আল মতি সোহাগ, ধনপুর ইউপি সভাপতি শরীফ আহমদ খান, বাদাঘাট দক্ষিণ সভাপতি সফিকুল ইসলাম, সলুকাবাদ ইউপি যুবলীগ আহব্বায়ক কালা মিয়া, নাজিম উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।