- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চপলের মুক্তির দাবিতে যুবলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
এফবিসিসিআইয়ের পরিচালক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
রবিবার  দুপুরে শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, শীতেশ তালুকদার মঞ্জু, অ্যাডভোকেট রনওক আহমদ, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন,  মমতাজ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল, জেবুল আহমদ, পৌর যুবলীগের আহ্বায়ক আবাবিল নূর, গোলাম জিলানী ইমন, জামালগঞ্জ যুবলীগ নেতা জসিম, শামছু, বদিউজ্জামান বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ নেতা সুহেল আহমদ প্রমুখ।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় তার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন যুবলীগ। রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাগলা বাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল মজিদের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ মিয়া।

  • [১]