- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চপলের মুক্তির দাবিতে শাল্লায় বিক্ষোভ

সুব্রত দাশ খোকন, শাল্লা
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে শাল্লা উপজলা যুব লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, সোমবার বেলা ১১টায় খায়রুল হুদা চপলের নি:শর্ত মুক্তির দাবিতে শাল্লা উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে বিক্ষো মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুর সভাপতিত্বে ও যুবলীগ অজয় তালুকদারের সঞ্চালনায় সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ ও সৈনিক লীগের উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তরা অবিলম্বে চপলের নি:শর্ত মুক্তি দাবী করেন। সমাবেশের পূর্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলায়  
নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।   

  • [১]