স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর ব্রজেন্দ্রগঞ্জ আরসিউচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিক্ষানবিস আইনজীবী রতন কুমার দাস তালুকদার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চরনারচর ইউনিয়ন থেকে বিএনপির প্রার্থী হতে চান। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছেন। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
এ ব্যাপারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রতন কুমার দাস তালুকদার বলেন,‘ সততা ও নিষ্ঠার সাথে আমি অবহেলিত এই চরনারচর ইউনিয়নকে একটি যুগপযোগী আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। আমার আশা ও বিশ্বাস প্রাণপ্রিয় সংগঠন বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীরা আমার রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করে চরনারচর ইউনিয়নে আমাকে বিএনপির মনোনয়ন প্রদান করবেন।