- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চলছে মোটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্টার
শহরে মোটরসাইকেল চুরি বন্ধ হচ্ছে না। সুযোগ পেলেই মোটরসাইকেল চোর সি-িকেটের সদস্যরা দামি দামি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। বুধবার বিকালেও শহরের পুরাতন কোর্ট জামে মসজিদ চত্বর থেকে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। পৌর বিপণির ব্যবসায়ী শামীম আহমদ মসজিদের সামনে মোটরসাইকেল রেখে নামাজ আদায় করে বের হয়ে দেখেন মোটরসাইকেল নেই।
শামীম আহমদ জানান, কয়েক মিনিটের মধ্যে তাঁর ১৩৫ সিসি বাজাজ ডিসকভার
 (কালো ও নীল রংয়ের, রেজি-নং-সিলেট-ল-১১-১৭৬২) লক ভেঙে নিয়ে যায় চোরেরা। সঙ্গে সঙ্গে বিষয়টি সদর থানার ওসিকে জানান তিনি। শুক্রবার বিকালে এ ব্যাপারে থানায় একটি জিডিও করেছেন শামীম আহমদ।

  • [১]